Friday, March 20, 2026

India Team: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেল টিম ইন্ডিয়া, রিলে নজর কাড়লেন দ্রাবিড়

Date:

Share post:

২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (west indian) বিরুদ্ধে তিনটি একদিনের (ODI) ম‍্যাচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (India Team)। পোর্ট অফ স্পেনে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামবে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ররা। তার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করল বিসিসিআই (BCCI)।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজ জিতেই পরবর্তী মিশনে বেরিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। লক্ষ্য এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিজেদের জয়ধ্বজা ওড়ানো। ইংল্যান্ড থেকেই ক্যারিবিয়ানের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে ধাওয়ান দলের সতীর্থদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন। সেই রিলে মহম্মদ সিরাজ, ধাওয়ান, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজাদেরও এই ভিডিওতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কেও। যা নজর কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

ওপর দিকে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে পাড়ি দেবেন কে এল রাহুল ও কুলদীপ যাদবও। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দুজনই ফিট হয়ে গিয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার জন্য তৈরি দুজনই।

আরও পড়ুন:BCCI: বিশেষ উদ‍্যোগ বিসিসিআইয়ের, ঘরোয়া কোচেদের ক্লাস নেবেন গোপীচাঁদ, রাহুলরা

 

Related articles

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...