Monday, June 8, 2026

দৈনিক সংক্রমণ ছাড়াল ২১ হাজারের গণ্ডি, চিন্তা বাড়াল অ্যাকটিভ কেস

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে উদ্বেগ বাড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২১ হাজারের গণ্ডি। সেই সঙ্গে চিন্তা বাড়ালো সক্রিয় রোগীর সংখ্যা(Active case)। দৈনিক পজিটিভিটি রেটও আগের দিনের থেকে অনেকটা বেড়ে হয়েছে ৪.২৫ শতাংশ।

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা কাটছে না। মাঝে দুদিন দৈনিক সংক্রমণের হার একটু কমলেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। বুধবার দৈনিক আক্রান্ত পেরিয়েছিল ২০ হাজার। বৃহস্পতিবার সকালের রিপোর্ট বলছে , আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২১ হাজার।বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। এই নিয়ে দেশের মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৩৮ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি। ইতিমধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে বাংলা-সহ ৯ রাজ্যকে সতর্ক করেছে। এই ৯টি রাজ্য হল কেরল, বাংলা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ। পাশাপাশি সব রাজ্যের সব জেলাকেও সতর্ক করা হয়েছে।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...