Tuesday, June 23, 2026

কীভাবে হয় দেশের রাষ্ট্রপতি নির্বাচন ? জেনে নিন

Date:

Share post:

দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল (Presidential Election Result ) ঘোষণা হতে চলেছে বৃহস্পতিবার। পাঁচ বছরের জন্য কার দখলে রাইসিনা হিলস (Raisina Hills) বিরোধী জোট প্রার্থী যশবন্ত সিনহা (Yasbant Sinha) নাকি এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)? তার উত্তর পাওয়া যাবে  বিকেলের মধ্যেই।কিন্তু জানেন কি দেশের রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়?

চলতি মাসের ১৮ তারিখ সোমবার ভোটগ্রহণ করা হয়েছিল সংসদভবন-সহ দেশের ৩১ টি কেন্দ্রে। মঙ্গলবারের মধ্যে ব্যালট বক্সগুলি বিভিন্ন রাজ্য থেকে দেশের রাজধানীতে নিয়ে যাওয়া হয়।  তারপর সেগুলি সংসদভবনের স্ট্রং রুমে রাখা হয়। আজ সকাল ১১টা থেকে সংসদভবনে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যসভার মহাসচিব পিসি মোদি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা তত্ত্বাবধান করবেন বলে জানা গিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ফল গণনার বেশ কিছু নিয়ম আছে। প্রথমেই রিটার্নিং অফিসাররা ব্যালট পেপারগুলি গুছিয়ে নিয়েছেন। আগে সাজানো হয় বিধায়কদের ব্যালট পেপার। তারপরে সাংসদদের ব্যালট পেপার। পরবর্তীতে যে ব্যালটগুলিতে প্রথমে দ্রৌপদী মুর্মুর নাম রয়েছে তা তাঁর নামাঙ্কিত ট্রেতে রাখা হবে এবং যশবন্ত সিনহার নামের ব্যালট তাঁর ট্রেতে। বাছাই শেষে ভোট গণনা শুরু হবে। বিকেল ৪টের মধ্যে ফল প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে।

দেশের বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটের মূল্য এক এক রকম। উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্য ২০৮, তারপরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্য ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্য সাত, নাগাল্যান্ডে এটি ৯ এবং মিজোরামে ৮। এখন প্রশ্ন হল, কেন এক একটা রাজ্যে বিধায়কদের ভোটের মূল্য এক একরকম হয়? ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। সেই মতো  একেক রাজ্যের বিধায়কদের ভোটের মূল্য এক এক রকম হয়। এদিকে সব সাংসদের ভোটের মূল্যই ৭০০। নির্বাচনে জিততে হলে কোনও প্রার্থীকে মোট বৈধ ভোটের ৫০ শতাংশের সঙ্গে একটি ভোট পেতে হবে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...