Tuesday, June 23, 2026

আইএনএস বিক্রমাদিত্যতে অগ্নিকাণ্ড, তদন্তে নৌসেনা

Date:

Share post:

ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যতে ফের অগ্নিকাণ্ড। কিছুক্ষণের চেষ্টাতেই যুদ্ধজাহাজের নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন নৌসেনারা। বুধবার কর্ণাটকের কারওয়ার বন্দর ছেড়ে যাওয়ার পরই এই দুর্ঘটনাটি ঘটে বলে নৌসেনার তরফে জানানো হয়েছে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন:অসুস্থ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ভর্তি হাসপাতালে

ঘটনার কারণ অনুসন্ধানের জন্য নৌসেনার সদর দফতর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। বিক্রমাদিত্যের অগ্নিসুরক্ষা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিলে কারওয়ার বন্দরে ঢোকার মুখে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে। সেই ঘটনায় নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের মৃত্যু হয়েছিল। ২৩০ কোটি মার্কিন ডলারে বিমানবাহী রণতরীটি রাশিয়া থেকে কিনেছিল ভারত। ২৮৪ মিটার লম্বা এবং ৬০ মিটার চওড়া এই যুদ্ধজাহাজটির ডেকে ৩০ টি যুদ্ধবিমান এবং ৬টি হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে। রণতরীটির ওজন ৪০ হাজার টন।




 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...