Saturday, June 13, 2026

IFA: বাগানকে জোড়া চিঠি আইএফএ-র

Date:

Share post:

এটিকে মোহনবাগানকে (Atk Mohunbagan) জোড়া চিঠি পাঠাল আইএফএ (IFA)। বুধবার মোহনবাগানকে দুটি চিঠি পাঠিয়েছে তারা। একটি চিঠি কলকাতা লিগে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে এবং অপর চিঠিটি মোহনবাগানের বকেয়া টাকার মেটানোর বিষয় নিয়ে।

সম্প্রতি আইএফএ-তে দুটি চিঠি পাঠিয়েছে মোহনবাগান। একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা লিগে খেলা সংক্রান্ত নিয়ে এবং আরেকটি চিঠি পাঠানো হয়েছে বকেয়া টাকার মেটানোর বিষয় নিয়ে। আর বুধবার সেই বিষয় নিয়ে পাল্টা চিঠি পাঠাল আইএফএ। এই দুই চিঠিরই জবাব দিয়েছে তারা।

এই নিয়ে এখন বিশ্ববাংলা সংবাদকে আইএফএ সচিব অনিবার্ণ দত্ত বলেন, “বুধবার মোহনবাগানকে দুটি চিঠি পাঠানো হয়েছে। কলকাতা লিগ সংক্রান্ত চিঠির উত্তরে, প্রথমেই আইএফএ-র তরফে আসন্ন এএফসি কাপের মোহনবাগান যাতে সাফল্য পায়, তার জন্য এটিকে মোহনবাগানকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে।

এরপাশাপাশি আইএফএ তরফে চিঠিতে জানান হয়েছে, বাংলার ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট ক্লাব ইতিবাচক ভূমিকা পালন করব, এমনটাই আশা করা হচ্ছে। মোহনবাগানকে ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হবে। অপর দিকে ইস্টবেঙ্গল, মহামেডানকে ডুরান্ড কাপ খেলতে হবে। তাই এই তিন প্রধানের সুবিধের কথা ভেবেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের নিয়ম বদল করা হয়েছে। যার ফলে সেপটেম্বরে মাত্র ৫টি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। ”

আর দ্বিতীয় চিঠিতে বকেয়া বিষয়ক নিয়ে বলা হয়েছে যে, “আইএফএর বিশাল আর্থিক ফান্ড নেই। এই মুহূর্তে স্পোনসরও নেই। তাই চারটি কিস্তিতে ক্লাবের টাকা মেটাবে আইএফএ।”

সম্প্রতি মোহনবাগানের তরফে একটি চিঠি পাঠিয়েছিল আইএফএকে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল আসন্ন ডুরান্ড কাপ এবং এএফসি কাপে খেলতে হবে তাদের। তাই কলকাতা লিগে তিন থেকে চারটি ম‍্যাচ খেলবে তারা। অপরদিকে আরেকটি বকেয়া টাকা মেটানোর জন‍্য আইএফএকে চিঠি দিয়েছিল মোহনবাগান। আর বুধবার এই দুই চিঠির পাল্টা দিল আইএফএ। যদিও এই নিয়ে মোহনবাগানের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

আরও পড়ুন:India Team: ম‍্যাঞ্চেস্টার থেকে ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বোর্ডের খরচা সাড়ে তিন কোটি টাকা : সূত্র

 

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...