Sunday, June 21, 2026

চুপিসাড়ে মমতার ভাষণ শুনেছিলেন শুভেন্দু! কীভাবে ধরা পড়ল দেখুন

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

একুশে জুলাই “উলুবেড়িয়া চলো”। আদালত বলেছে, হ্যাঁ চলো, তবে রাত ৮টার পর চলো। এরপরই নিজের দৌড় বুঝতে পেরে উলুবেড়িয়া যাওয়ার আর সাহস দেখাননি শুভেন্দু অধিকারী। বরং, মুখে চুনকালি মেখে একুশে দিনভর তৃণমূলের ধর্মতলার সমাবেশ আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে দিন কাটালেন রাজ্যের বিরোধী দলনেতা! কিন্তু কিছু শিখলেন কি? যা নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু ভেবেছিলেন চুপি চুপি সভা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন। কিন্তু সে গুড়ে বালি! ধরা পড়ে গেলেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তৃণমূলের একুশের সমাবেশ জমিয়ে উপভোগ করছিলেন শুভেন্দু। এবং যে পেজ তিনি ফলো করছিলেন, সেখানে “Watching Subhendu Adhikary” ফুটে ওঠে। অর্থাৎ, তিনি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া লাইভে তৃণমূলের একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। সেই স্ক্রিন শর্ট এখন ভাইরাল।

আর এই ভাইরাল তরজার মধ্যেই একুশের সমাবেশ শুভেন্দু অধিকারী আরও অনেকে দেখছেন এরকম একটি স্ক্রিনশটও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যে প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি তো সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী নিজে একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। কেন দেখছিলেন সেই উত্তরটা আগে দিন, তারপর ওনার বাকি কথার উত্তর দেবো”

প্রসঙ্গত, বিশ্ববাংলা সংবাদের তরফে আগেই দাবি করা হয়েছিল, হাইকোর্টের রায়ে শুভেন্দুর মুখে পরোক্ষে চুনকালি পড়েছে। তাই একুশে জুলাই তাঁর নিজের কোনও এজেন্ডা থাকবে না। দিনভর তৃণমূল নেতানেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে হবে। এবং বাস্তবে তিনি সেটাই করেছেন! কিন্তু কিছু শিখেছেন কি?

আরও পড়ুন- দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদি-মমতার, শুভেচ্ছাবার্তা যশবন্ত সিনহারও

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...