Wednesday, March 11, 2026

সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ ১৩ জায়গায় ইডির হানা

Date:

Share post:

নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল সাড়ে সাতটা তল্লাশি অভিযানে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আধিকারিকরা। পাশাপাশি রাজ্যজুড়ে ১৩ জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। তদন্তকারী দলের সঙ্গেই সেখানে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়ির রক্ষীদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।ইডি সূত্রের খবর, এসএসসি নিয়োগ মামলায় আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে সেই ঘটনার তদন্তে নেমেছে ইডি।

আরও পড়ুন:চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স, আলোচনায় বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি হানা দিয়েছে। শুক্রবার সকালে পরেশ অধিকারীর বাড়িতেও তদন্ত অভিযানে নেমেছে ইডি। যদিও একুশে জুলাই-এর সমাবেশে যোগ দিতে কলকাতায় আসায় বাড়িতে নেই পরেশ অধিকারী। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকেও। তবে বিষয়টি নিয়ে আপাতত মুখ খোলেননি পার্থ বা পরেশ বা উপদেষ্টা কমিটির সদস্যরাও। যাঁরা ইতিমধ্যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে ইডির তরফেও কিছু জানানো হয়নি।

বাগদার চন্দন মণ্ডলের বাড়িতেও ইডির পাঁচজনের বাড়িতেও পৌঁছেছে ইডি। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়, একুশের সমাবেশে জনসমুদ্রের ঢেউ দেখে ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি।


 




spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...