Saturday, April 4, 2026

দ্রৌপদীর সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট অসম, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে

Date:

Share post:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial Election) ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আগামী সপ্তাহে শপথ নেবেন তিনি। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর সমর্থনে বিরোধী শিবির(Opposition) থেকে দেখা গেল ব্যাপক ক্রস ভোটিং(Cross Vote)। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী শিবির।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এনডিএ-র চমক ছিল আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। যদিও জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে হাজারখানেক ভোট কম ছিল বিজেপির। তবে আদিবাসী নেত্রী হওয়ায় মুর্মুকে সমর্থন দিয়েছিল বিজেডি, জেএমএম-এর মতো দলগুলি। এনডিএর ২০ টি দল সহ সব মিলিয়ে ৪৪ টি দল সমর্থন করে এনডিএ প্রার্থীকে। তারপরও নির্বাচনে দেখা গেল বিপুল পরিমাণ ক্রসভোট। সুত্রের খবর, তৃতীয় রাউন্ডের শেষে ১৭ জন সাংসদ ও ১২৫ জনের বেশি বিধায়ক দ্রৌপদীর সমর্থনে দিয়েছেন ক্রস ভোট। সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত রিপোর্ট বলছে এই তালিকায় বিহারের ৬ জন, অরুণাচল প্রদেশে ১ জন, অসমে ২২ জন, ছত্তীসগঢ়ে ৬ জন, গোয়ায় ৪ জন, গুজরাটে ১০ জন, হরিয়ানায় ১ জন, হিমাচল প্রদেশে ২ জন, ঝাড়খণ্ডে ১০ জন, মধ্যপ্রদেশে ১৮ জন, মহারাষ্ট্রে ১৬ জন, মেঘালয়ে ৭ জন ক্রস ভোট দিয়েছেন। বাংলাতেও ১ জন তৃণমূল বিধায়ক ক্রস ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আর এই ঘটনায় রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দ্রৌপদী মুর্মুর জাতিগত পরিচয়ের কারণে অনেকেই বিবেকের ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দিয়েছেন। এদিক থেকে মোদি-শাহের চাল কার্যকর কয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে দলের চেয়ে জাতি গুরুত্ব পেয়েছে একাধিক রাজ্যে জনপ্রতিনিধিদের মধ্যে। অন্তত নির্বাচনী রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে।


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...