Friday, June 26, 2026

India Team: ভারতের ড্রেসিংরুমে ব্রায়ান লারা, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে রয়েছে ভারতীয় দল (India)। শুক্রবারই ক‍্যারিবায়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র তিন রানে পাওয়া জয় পেয়েছে তারা। আর এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানরা। এরপরই জয়ের পরে আনন্দে মেতে ওঠে ভারতীয় দল। আর এর মধ্যেই ভারতীয় দলের ড্রেসিংরুমে চলে আসেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ভারতের ড্রেসিংরুমে তাঁর উপস্থিতিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতের ক্রিকেটাররা। লারার সঙ্গে গল্প করতে দেখা যায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে।

প্রাক্তন ক‍্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারার ড্রেসিংরুমে আসার ভিডিও শেয়ার করে বিসিসিআই। লারাকে স্বাগত জানিয়েছেন যুজবেন্দ্র চ‍্যাহাল, ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান, সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এমনকি লারার সঙ্গে জমিয় গল্প করতে দেখা যায় টিম ইন্ডিয়ার কোচ ও প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। সেই ছবি শেয়ার করার পাশাপাশি বিসিসিআই ক্যাপশনে লিখেছে- এক ফ্রেমে দুই কিংবদন্তি।

আরও পড়ুন:Wriddhiman Saha: ঋদ্ধিকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...