Saturday, April 4, 2026

Wriddhiman Saha: ঋদ্ধিকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার

Date:

Share post:

বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঋদ্ধিকে বঙ্গভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। ২৫ জুলাই নজরুল মঞ্চে এই সম্মান তুলে দেওয়া হবে তাঁর হাতে। এই সম্মান পেয়ে গর্বিত পাপালি। শুক্রবারই রাজ‍্য সরকারের কাছ থেকে চিঠি পান ঋদ্ধি।

এই সম্মান পেয়ে উচ্ছসিত ঋদ্ধি। এই নিয়ে পাপালি বলেন,” আমি গর্বিত। দীর্ঘ দিন বাংলার হয়ে খেলেছি। আমাকে যোগ্য মনে করেছে বলেই এই সম্মান দেওয়া হয়েছে। নবান্ন থেকে আগেই ফোন করেছিল। শুক্রবার চিঠি পেলাম। গোটা বিষয়টিতে আমি খুবই উচ্ছসিত এবং গর্বিত।”

দীর্ঘদিন ভারতীয় দলের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন ঋদ্ধি। কিন্তু এই বছর সময়টা খুব একটা ভালো যায়নি পাপালির। এই বছরই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। জাতীয় দলে আর ফেরানো হবে না বলে জানিয়েও দেওয়া হয়েছে ঋদ্ধিকে। এমনকি দীর্ঘদিন ধরে বাংলার হয়ে খেলার পর এবছরই ঋদ্ধি বাংলা ছেড়েছেন। ত্রিপুরার হয়ে খেলবেন বলে জানিয়েছেন তিনি। সিএবি কর্তাদের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াতেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান।

ভারতের জার্সি গায়ে ৪০টি টেস্ট খেলেছেন তিনি। খেলেছেন ন’টি এক দিনের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১২২টি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে তিনটি শতরান রয়েছে তাঁর। বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সও করেছেন পাপালি।

আরও পড়ুন:BCCI: আইপিএলের টাকা ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবে বোর্ড : সূত্র

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...