Wednesday, April 1, 2026

রাজস্থানে দূষিত জল খেয়ে মৃত ৩, অসুস্থ ১২

Date:

Share post:

রাজস্থানের কোটায় আপনা ঘর (Apna Ghar) এনজিওতে (NGO) দুষিত জল খেয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আরও ১২ জন অসুস্থ হয়ে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে(New medical college Hospital) চিকিৎসাধীন। নিহতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। প্রাথমিকভাবে, ওই হোমের বোরওয়েল থেকে পানীয় জলে বিষক্রিয়াই ছড়ায় বলে মনে করা হচ্ছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য খাবার ও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওই এনজিওর এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম দিলীপ (৫০), মুন্নিবাই (৪৫) এবং সুদেবী (৩৫)৷ মৃত তিনজনই গত তিন থেকে পাঁচ বছর ধরে আশ্রয় কেন্দ্রে বসবাস করছিলেন। অন্য ১২ জন যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে। তারা সকলেই নিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল।

আপনা ঘর এনজিও-র সেক্রেটারি মনোজ জৈন বলেছেন, রবিবার রাতে ২৭০ জনবন্দী সহ ৩০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিল। সকলে একই খাবার খেয়েছিল এবং একই জল পান করেছিল। যেহেতু নিঃস্বদের রাস্তার ধার থেকে এবং হাসপাতাল থেকে আশ্রয়কেন্দ্রে আনা হয়, তাই বেশিরভাগেরই স্বাস্থ্য খারাপ।

কিছু বন্দী রবিবার রাতে বমি এবং আমাশয়ের অভিযোগ করেছিলেন যার পরে তাদের নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাদের মধ্যে তিনজন মারা গেছে।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...