Saturday, April 4, 2026

তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান, ১০ আগাস্ট মোহনবাগানের নবর্নিমিত তাঁবুর উদ্বোধন মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার বাংলার তিন প্রধান ইস্টবেঙ্গল (EastBengal), মোহনবাগান (Mohunbagan), মহামেডানকে (Mohammedan) বঙ্গবিভূষণ সম্মান জানান হল রাজ‍্য সরকারের পক্ষ থেকে। এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee) হাত থেকে বঙ্গবিভূষণ তুলে দেওয়া হয় তিন প্রধানের কর্তাদের হাতে।

এদিন অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের তরফে ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার। মোহনবাগানের তরফে ছিলেন সচিব দেবাশিস দত্ত, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। সাদা-কালো ব্রিগেডের পক্ষ থেকে ছিলেন সভাপতি আমিরুদ্দিন ববি এবং সচিব দানিশ ইকবাল।

রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। সোমবার এমনটাই জানান হল ক্লাবের তরফে থেকে।

এদিকে ১০ আগাস্ট মোহনবাগান ক্লাবের নবর্নিমিত তাঁবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁবু উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত ও অন্যতম ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ। সোমবার বঙ্গবিভূষণ প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহনবাগান সচিবকে জানিয়ে দেন, তিনি আগাস্ট মাসের ১০ তারিখে ক্লাব তাঁবুর উদ্বোধন করবেন। ক্লাব সচিব জানালেন, সেদিন বিকেল ৩.৩০ মিনিটে হবে তাঁবু উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে অগাস্ট মাসেই ইস্টবেঙ্গল ক্লাবের নতুন মিউজিয়াম উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:DHFC: লিগে জয় দিয়ে অভিযান শুরু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...