Tuesday, June 16, 2026

হাই কোর্ট সম্পর্কে অপমানজনক মন্তব্য: শুভেন্দুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

চরম ঔদ্ধত্য। কলকাতা হাই কোর্ট সম্পর্কেও অপমানজনক-কুরুচিকর মন্তব্য বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। এবার তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে চিঠি পাঠালেন সদস্যরা।

২১ জুলাই সভার অনুমতি চেয়ে কলকাতা আদালত রিট পিটিশন দাখিল করেন বিজেপির হাওড়া জেলা সভাপতি। তবে, সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। ২০ জুলাই এই আবদনের শুনানির পর শর্তসাপেক্ষে সভা অনুমতি দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য (Mousumi Bhattacharya)। আর তারপরই উচ্চ আদালত সম্পর্কে চূড়ান্ত কুরুচিপূর্ণ, অবমাননাকর মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “রাজ্যে আর কোথাও কেউ ওইদিন সভা করতে পারবে না এই প্রথম নজির তৈরি করা হল এবং কার্যত হাই কোর্টকে দিয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলি সভা করার পক্ষে নয়, সভা করার বিপক্ষে। কিন্তু বিজেপি বিশ্বের সর্ববৃহৎ পার্টি. ১৮ টি রাজ্য চালায় দেশ চালায় তাই বিজেপির সভার অনুমতি মহামান্য উচ্চ আদালত দিল না সেই ঝুঁকিটা হয়তো উচ্চ আদালত নেননি। অশ্বত্থমা হত ইতি গজ। এটাই হল আসল উদ্দেশ্য।…”

এই মন্তব্যের মধ্যে দিয়ে শুধু আদালত অবমাননাই নয়, ঔদ্ধত্যের প্রকাশ বলে বলে মত বার অ্যাসোসিয়ানের। আদালতের ন্যায়নিষ্ঠার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে।

এরপরে শুভেন্দুর বিবৃতির অংশ তুলে চিঠিতে বলা হয়, আদালত বিজেপির প্রতি সংবেদনশীল কারণ এটি বিজেপি “সবচেয়ে বড় রাজনৈতিক দল?” এবং “দেশ চালায়।” শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে হাই কোর্ট বিজেপিকে “ভয়” পায় এবং বিজেপির বিরুদ্ধে আদেশ দেওয়ার “ঝুঁকি” নেবে না। বিরোধী দলনেতার এই মন্তব্য জনমানসে হাই কোর্টের ভাবমূর্তি নষ্ট করছে বলেও মন্তব্য করছে। এই ধরনের বিবৃতি দিয়ে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির চিন্তাধারাই প্রকাশ করেননি, জনসাধারণের কাছে আদালতের কর্তৃত্বকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। এই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের। তাঁদের মতে, শুভেন্দুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে, এই ধরনের মানুষরা নিজেদের আইনের উর্ধ্বে মনে করবেন। বিচার ব্যবস্থাকে আরও উপহাস করার চেষ্টা করবেন। অবিলম্বে দেশের মধ্যে অন্যতম সেরা কলকাতা হাই কোর্টের মর্যাদা রক্ষায় সম্মেলিত পদক্ষেপের আবেদন করা হয়েছে চিঠিতে।


Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...