Monday, June 8, 2026

‘সুযোগ পেলে ফের বাংলায় ফিরবো’, মুখ‍্যমন্ত্রীর হাত থেকে বঙ্গভূষণ সম্মান নিয়ে জানালেন ঋদ্ধি

Date:

Share post:

সুযোগ পেলে ফের বাংলায় ফিরবেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সোমবার বঙ্গভূষণ সম্মান হাতে নিয়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে (Mamata Banerjee) স্বয়ং জানালেন ঋদ্ধি। বঙ্গভূষণ পেতে চলেছেন ঋদ্ধি, সেটা আগেই ঘোষণা হয়েছিল। সেই মতো সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ করেন পাপালি। সোমবার বঙ্গভূষণ সম্মান ঋদ্ধির হাতে তুলে দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তখনই তাঁকে বাংলায় ফেরার ইচ্ছের কথা জানান ঋদ্ধি।

চলতি বছরই বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি। সিএবির একাংশের ওপর অভিমান করে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পাপালি। আর সূত্রের খবর সোমবার মঞ্চে সেই নিয়ে মমতার সঙ্গে কথা হয় তাঁর। মঞ্চে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে বলেন, ঋদ্ধি এবছর বাংলার হয়ে খেলবেন না। সেই সময় মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ঋদ্ধির কাছে কারণ জানতে চান। আর সেই সময়ই ঋদ্ধি জানান যে, এই বছর তিনি ত্রিপুরার হয়ে খেলবেন। পাশাপাশি তিনি এও জানান, এবছর ত্রিপুরার হয়ে খেললেও সুযোগ পেলে আবার বাংলায় ফিরবেন তিনি।

এদিকে মুখ‍্যমন্ত্রীর কাছ থেকে এই সম্মান পেয়ে উচ্ছসিত ঋদ্ধি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” আমি অনেক কৃতজ্ঞ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের কাছে। আমি এই সম্মান পেয়ে গর্ববোধ করছি।”

আরও পড়ুন:তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান, ১০ আগাস্ট মোহনবাগানের নবর্নিমিত তাঁবুর উদ্বোধন মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...