Friday, June 26, 2026

ফুলঝোড় উপসংশোধনাগারে পাঁচিল টপকে পালানো ৩ বন্দির একজনকে ধরল পুলিশ

Date:

Share post:

দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগারের পাঁচিল টপকে পলাতক তিন বন্দির মধ্যে একজনকে ধরেছে পুলিশ। ওই আসামীকে মলানদিঘীর জঙ্গল থেকে ধরা হয়েছে। তবে বাকি আরও দুই জন বন্দি এখনও পলাতক। ধৃতকে নিয়েই আরও দুই আসামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে কাঁকসার মলানদিঘীর পুলিশ।জানা গিয়েছে, রবিবার বিকেলে কয়েদিদের গোনার সময় ধরা পড়ে পালানোর বিষয়টি। একাধিক গামছা দিয়ে লম্বা দড়ি তৈরি করে পাঁচিল টপকে পালিয়েছে ৩ বন্দি।
এরা হলেন, ভুবন নিয়োগী, মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিধ‍্যা। এই খবর জানাজানি হতেই তদন্ত শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরা মলানদিঘীর জঙ্গল হয়ে পালানোর চেষ্টা করে। তখনই সোমবার ভোর রাতে হাতেনাতে ধরা পড়ে ভুবন নিয়োগী। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার এসিপি সুমন জেসওয়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই দাগী দুষ্কৃতী। তাদের সঙ্গে ভিনরাজ্যের যোগাযোগ থাকায় ঝাড়খণ্ড পুলিশকেও ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে।

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...