Wednesday, April 1, 2026

মেঘালয় বিজেপির রাজ্য সহ-সভাপতির বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ

Date:

Share post:

মেঘালয়(Meghalaya) বিজেপির(BJP) সহ সভাপতির বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ উঠল। অভিযুক্ত ওই নেতার নাম বার্নার্ড এন মারাক(Barnad N Marak)। আর সেই অভিযোগ থেকে নেতাকে রেহাই দিতে রাজ্যপালের দ্বারস্ত হলেন মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাওয়ারি(Arnest Maoyari)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেঘালয়ে। এর পাশাপাশি ওই বিজেপি নেতার রিসর্ট রিম্পু বাগানে পুলিশি অভিযান প্রসঙ্গে নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্নার্ড।

জানা গিয়েছে, মেঘালয়ের ওয়েস্ট গারো হিল জেলার পুলিশ শনিবার বার্নার্ডের মালিকানাধীন একটি বিল্ডিংয়ে অভিযান চালায়। আর সেখানেই মধুচক্রের সন্ধান পায় তারা। ওই রিসর্ট থেকে ৭৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ওয়েস্ট গারো হিল জেলা পুলিশ চিফ বিবেকানন্দ সিং রাঠোর সংবাদমাধ্যমকে জানান, রিম্পু বাগান এলাকায় যে বিল্ডিং দেখা গিয়েছে তার যে ডিজাইন, সেখান থেকে যা পাওয়া গিয়েছে সেই অনুসারে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে ওই বিল্ডিংটা গণিকালয় হিসাবে ব্যবহার করা হত। পুলিশের তরফে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মুখ পুড়েছে মেঘালয় বিজেপির।

যদিও বিজেপির দাবি, ফাঁসানো রাজ্য বিজেপির সহ সভাপতিকে। মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাওয়ারির দাবি, বার্নার্ডের জিবনের ঝুকি রয়েছে। তাই রাজ্যপালের কাছে অনুরোধ তাঁকে এই অভিযোগ থেকে রেহাই রেহাই দেওয়া হোক। তবে বিজেপির সহ-সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমত ক্ষুব্ধ মেঘালয়বাসী।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...