Monday, April 6, 2026

Kolkata Metro: দমদম-দক্ষিণেশ্বর রুটে ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

আবার মেট্রো (Metro Railway) বিভ্রাট! অফিস টাইমে মেট্রোতে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যহত পরিষেবা। মেট্রো সূত্রে খবর আজ বেলা ১২.৪০ থেকে মেট্রো বিঘ্নিত হয়েছে । দমদম-নোয়াপাড়ার (Dumdum- Noapara)মধ্যে সিগন্যালিংয়ের (Signal issue) সমস্যার কারণে এই দুর্ভোগ। ইতিমধ্যেই মেট্রোর অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই পুনরায় স্বাভাবিক পরিষেবা চালু হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর আজ বেলা সাড়ে বারোটার কিছু পরে দমদম থেকে দক্ষিণেশ্বরমুখী (Dakshineswar) লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা যায়। যার কারণে বেশ কিছু মেট্রো দাঁড়িয়ে যায়। প্রাথমিকভাবে মেট্রোর ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান সিগন্যালিংয়ের টাইমিং এর গোলমাল দেখা গেছে। তবে তার জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় তাই সাময়িক ভাবে দমদম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা বন্ধ করা হলেও দমদম (Dumdum) থেকে কবি সুভাষ (Kavi Subhash) পর্যন্ত মেট্রো স্বাভাবিক রাখার চেষ্টা করেন অফিসারেরা। শেষ পাওয়া খবর অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই দমদম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে।


Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...