Tuesday, June 23, 2026

২৮ জুলাই রাজ্য দফতরে কালীপুজো বাতিল করল বঙ্গ বিজেপি

Date:

Share post:

আগামী, ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু শেষ মূহুর্তে কালীপুজো করা থেকে সরে এলো গেরুয়া শিবির। তবে কেন এই সিদ্ধান্ত বদল, তা এখনও খোলসা করে বিজেপি নেতৃত্ব। যদিও এই অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল।রাজনৈতিক মহল মনে করছে, কালী বিতর্কের মাঝেই কালীপুজো নিয়ে নতুন করে বিতর্কে জড়াতে নারাজ বিজেপি। সেই কারণেই সিদ্ধান্ত বদল। আবার একটি অংশ বলছে, ২৮ জুলাই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যুতে শহরে মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। সেই সেই কারণেই ওইদিন কালীপুজো না করার সিদ্ধান্ত। নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...