Friday, April 3, 2026

Bengal Cricket: বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা

Date:

Share post:

বাংলা ক্রিকেট (Bengal Cricket) দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা (Raxmi Ratan Sukla)। সূত্রের খবর, অভিমূন‍্য ঈশ্বরনদের দায়িত্ব নিতে চলেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার। অপরদিকে ব্যাটিং কোচ করা হচ্ছে ডব্লিউভি রামনকে। সহকারি কোচ ছিলেন সৌরাশিস লাহিড়ী। সূত্রের খবর অনুর্ধ্ব-২৩ বা অনুর্ধ্ব-২৫ দলের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হেড কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লার নাম ঘোষণা করতে চলেছে সিএবি। বাংলার প্রাক্তন এই অধিনায়ক, দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন। ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। খেলা ছাড়ার পর একটা সময় রাজনীতির মঞ্চে পা রাখেন লক্ষ্মী। পাঁচ বছর সেই দায়িত্ব সামলানোর পর রাজনীতিই ছেড়ে দেন তিনি। এরপর ফের ফিরে আসেন মাঠে। তারপর বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় লক্ষ্মীর কাঁধে। অপরদিকে এর আগে দুই দফায় বাংলার কোচের দায়িত্ব সামলেছেন রামন। গত তিন বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ, ভারতের মহিলা সিনিয়র দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রামন। উল্লেখ্য ২০১০ সালে রামনের কোচিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল বাংলা। ২০১২ সালেই রামনের প্রশিক্ষণে মুম্বইকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছিল বাংলা।

সদ‍্য বাংলা দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অরুণ লাল। তাঁর কোচিং-এ এবছর রঞ্জিতে সেমিফাইনাল ওঠে মনোজ তিওয়াড়িরা। তবে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলা। এরপরই শোনা যায় কোচ বদল হতে পারে বাংলা দলের। কে কোচ হবেন সেই নিয়ে বিস্তর আলোচনা হয়। সেই সময় উঠে আসে ওয়াসিম জাফর, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো নামও।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...