Monday, April 6, 2026

প্রয়াত বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হলেন বোলপুরের বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী প্রাপ্ত জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee Passed Away)। বোলপুরে ‘এক টাকার ডাক্তার’ নামেই খ্যাত ছিলেন ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় চিকিৎসা করতেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।তাঁর প্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লিখেছেন, তাঁর পরিচিতি ১ টাকা ডাক্তার হিসেবে। তাঁর মৃত্যুতে চিকিৎসা জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি গভীর সমবেদনা জানাচ্ছি।গতবছর ২০২১ সালে দেশের ১০২ জন পদ্মশ্রী (Padma Shri) প্রাপকদের মধ্যে ছিলেন বীরভূমের চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় (Sushovan Banerjee)। যিনি জীবনভর মাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা করে এই অনন্য সম্মান অর্জন করেন (Dr. Sushovan Banerjee )

ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন বছরের পর বছর, এমনটাই নয়। এর পাশাপাশি তাঁর জনপ্রিয়তা, বীরভূমবাসীর মনে তাঁর বিশেষ জায়গা তৈরি হওয়ার পিছনে ছিল তাঁর একাধিক গুণ। খুব অসুবিধায় না পড়লে কোনও ভাবেই চিকিৎসা পরিষেবা বন্ধ রাখেননি চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। গত বছর এপ্রিল মাসে তিনি একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় বেশ কয়েকদিন বন্ধ ছিল তার চেম্বার। পরে সুস্থ হয়ে উঠে আবারও তিনি নামেন তাঁর মহান এই কর্মযজ্ঞে।

চিকিৎসা ক্ষেত্রে ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।
প্রায় ৫৮ বছর ধরে এক টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন সাধারণ মানুষকে। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার প্রান্তিক এলাকা থেকে সাধারণ মানুষ দীর্ঘ বহু বছর ধরে এক টাকার বিনিময়ে চিকিৎসা করাতেন।
ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর কর্ম সমিতির রাষ্ট্রপতির মনোনীত সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে বরাবরই কংগ্রেস ঘরানার মানুষ। বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি ছিলেন এবং ১৯৮৪ সালে বোলপুরের কংগ্রেসের বিধায়কও ছিলেন তিনি। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়।

২০১৯ সালের জুন মাসে যখন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা হয় সেই সময়ে রাজ্যজুড়ে চিকিৎসকেরা ধর্মঘটে সামিল হন। কিন্তু সুশোভন বন্দ্যোপাধ্যায় সেইসময় ধর্মঘটী চিকিৎসকদের পাশে থেকেও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখেননি একদিনও। তিনি জানিয়েছিলেন, ‘ডাক্তারদের উপর হামলা কোনোভাবেই সমর্থন করি না। তবে ডাক্তারদের কর্মবিরতিকেও সমর্থন করি না। প্রতিবাদের পথ অন্য হওয়া উচিত। কারণ মুমূর্ষপ্রায় রোগীরা তো নিজেদের প্রাণ বাঁচাতেই ডাক্তারের হাত ধরেন।’
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বীরভূমবাসী।

 

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...