Sunday, April 5, 2026

ভুবনেশ্বর থেকে সাতসকালেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফিরল ইডি

Date:

Share post:

ভুবনেশ্বর এইমসে চিকিৎসার শেষে মঙ্গলবার সকালেই হুইলচেয়ারে করে কলকাতায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়কে।  মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে পার্থের উড়ান। এরপর বিমানবন্দর থেকে সোজা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পার্থকে নিয়ে যান ইডির আধিকারিকরা। ইডি সূত্রের খবর, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় আজ থেকেই পার্থকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুন:বান্ধবী অর্পিতাকে একাধিক কোম্পানির মালকিন বানিয়েছেন পার্থ! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

সোমবার হাইকোর্টের নির্দেশে ভুবনেশ্বর এইমসে পার্থকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নীরিক্ষার পর হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, পার্থের শরীরে পুরনো কিছু সমস্যা রয়েছে। তার জন্য হাসপাতালে ভর্তির দরকাই নেই। রাতে পার্থকে ভুবনেশ্বরেই রাখে ইডি। মঙ্গলবার ভোরবেলায় পার্থকে নিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে কোর্টে হাজির করানোর ব্যবস্থা করে ইডি। বিচারক তাঁকে ইডির হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইডি সূত্রের খবর, আজ থেকেই তৃণমূল মহাসচিবকে জেরা করা হবে। জানা গেছে, পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় সংস্থা।

সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তাদের হেফাজতে চেয়েছিল ইডির আইনজীবী। পার্থের কারণেই এয়ার অ্যাম্বুল্যান্স করে যাতায়াত করে বিপুল খরচ হয়েছে বলে আদালতে দাবি করে ইডি। দু’পক্ষের সওয়াল জবাবের পর আদালত পার্থ-অর্পিতার ৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।









Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...