Thursday, June 11, 2026

India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ত্রিনিদাদ পৌঁছালেন রোহিত শর্মা-কুলদীপ যাদবরা

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ (T-20) সিরিজ খেলতে ত্রিনিদাদে পৌঁছালেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিনরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই (BCCI)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যেই একদিনের সিরিজ পকেটে তুলেছে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জিতে তারা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে। বুধবার নিয়মরক্ষার ম‍্যাচে নামবে শিখর ধাওয়ানরা।

২৯ জুলাই থেকে ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার জন‍্য একে একে দলে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে দলকে ভালোভাবে গুছিয়ে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজটি ঋষভ পন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি এই ফর্ম্যাটে নিজেকে এখনও প্রমাণ করতে ব্যর্থ তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচে তিনি মাত্র ২৬ ও এক রান করেছিলেন। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান না পেলে  টি-২০ বিশ্বকাপে তার জায়গা যে চাপের মুখে রয়েছে তা ভালই জানেন পন্থ। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেকে প্রমাণ করতে মরিয়া পন্থ।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:Neeraj Chopra: চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া

 

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...