Thursday, June 25, 2026

ধনকড়ের আটকে রাখা বিল নিয়ে নতুন রাজ্যপালের সঙ্গে বৈঠক স্পিকারের, ওঠেনি পার্থ প্রসঙ্গ

Date:

Share post:

রাজ্যের অন্তর্বর্তীকালীন রাজ্যপাল লা গানেশনের সঙ্গে আজ, বুধবার রাজভবনে গিয়ে সাক্ষাৎ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টা নাগাদ রাজভবনে যান তিনি। আধঘন্টা আলাপচারিতার পর বেরিয়ে এসে একান্তই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপালকে বিধানসভায় আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান অধ্যক্ষ।

এই আধঘন্টা বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেখানে হাওড়া পুরসভা বিল, আচার্য্য বিল-সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে। বিধানসভায় পাস হয়ে যাওয়ার পরও রাজ্যের সঙ্গে সংঘাতের জেরে বিদায়ী রাজ্যপাল জাগদীপ ধনকড় তা আটকে রেখেছিলেন।

নতুন রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার বিল নিয়ে কথা হয়েছে। রাজ্যপাল খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
বিল খতিয়ে দেখবেন রাজ্যপাল। যতটা সম্ভব উনি পারবেন, তা করবেন করবেন। বিধানসভার কার্যপ্রণালী নিয়েও আলোচনা হয় এদিন। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে কোনরকমও আলোচনা হয়নি বলেই জানিয়েছেন স্পিকার।


Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...