Friday, April 3, 2026

Kolkata: নির্ধারিত সময়ের আগেই সিজিও-তে মানিক ভট্টাচার্য

Date:

Share post:

এসএসসি (SSC) এবং টেট (TET) দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে ইডি (ED)। এরমাঝেই মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বাড়ি থেকে নথি উদ্ধার হওয়ায় তাঁকে তলব করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তরফ থেকে। সেইমতো সিজিও কমপ্লেক্স-এ (CGO complex) হাজিরা দিতে পৌঁছে গেলেন অপসারিত প্রাথমিক পর্ষদের সভাপতি।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছে ইডি। আজ বেলা বারোটায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন মানিক ভট্টাচার্য। নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই ইডি দফতরে পৌঁছে গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। জানা যাচ্ছে ২০১২ সালের রিভাইসড রেজাল্ট পাওয়া গেছে। তাঁর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ হবে এমনটাই ইডি সূত্রে খবর। যদিও আজকেই পার্থ – মানিক মুখোমুখি জেরা হবে কিনা সে বিষয়ে এখনই স্পষ্ট করে বলতে পারছেন না ইডি কর্তারা।


Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...