Saturday, April 4, 2026

প্রকাশ্যে ২ কোটি চাকরির ভাঁওতা, ৮ বছরের মোদি জমানায় চাকরি মাত্র ৭ লক্ষ

Date:

Share post:

বছরে ২ কোটি চাকরির প্রস্তাব দিয়ে ক্ষমতায় এসেছিল মোদি সরকার(Modi Govt)। তারপর থেকে পেরিয়ে গিয়েছে ৮ টা বছর। আর এই ৮ বছরে কেন্দ্রীয় সরকার চাকরি(Central Job) দিয়েছে মাত্র ৭ লক্ষ জনকে। অর্থাৎ বছরে ২ কোটির ভাঁওতা দিয়ে ক্ষমতায় এসে বছরে ১ লক্ষ চাকরিও দেয়নি মোদি সরকার। অথচ এই সময়কালে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য আবেদন করেছেন ২২ কোটি ৫ লক্ষ মানুষ।

চাকরি সংক্রান্ত বিষয়ে বুধবার সংসদে(Parliament) এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে চাকরি পেয়েছেন ৭ লক্ষ ২২ হাজার ৩১১ জন। আর এই সময়ে চাকরির জন্য আবেদন করেছেন মোট ২২ কোটি ৫ লক্ষ ৯৯ হাজার ২৩৮ জন। এই সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে জিতেন্দ্র বলেছেন, ২০১৪-১৫ থেকে প্রতি অর্থবর্ষে চাকরি পেয়েছেন যথাক্রমে ১ লক্ষ ৩০ হাজার ৪২৩ জন, ১ লক্ষ ১১ হাজার ৮০৭ জন, ১ লক্ষ ১ হাজার ৩৩৩ জন, ৭৬ হাজার ১৪৭ জন, ৩৮ হাজার ১০০ জন, ১ লক্ষ ৪৭ হাজার ৯৬ জন, ৭৮ হাজার ৫৫৫ জন এবং ৩৮ হাজার ৮৫০ জন। কেন্দ্রের এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায় মোদি সরকারের মিথ্যাচারিতা। যদিও জিতেন্দ্র সিং জানান, “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে শূন্যপদ, তাদের সংযুক্ত ও অধীনস্থ দপ্তরগুলিতে অবসর, পদোন্নতি, পদত্যাগ, মৃত্যুর কারণে উদ্ভূত হয়। সমস্ত মন্ত্রক ও বিভাগকে শূন্যপদগুলি পূরণের জন্য দ্রুত পদক্ষেপ করতে বলা হচ্ছে।”

প্রসঙ্গত, করোনা আবহে দেশের বেকারত্ব আরও বড় সমস্যা হয়ে উঠেছে। ২০২০ সালের মার্চ মাসে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতিতে ক্রমেই খারাপ হয়েছে পরিস্থিতি। গত পাঁচ দশকে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ হারে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে লোকসভায় কর্মসংস্থান নিয়ে মুখ খুলল কেন্দ্র।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...