Saturday, April 4, 2026

৩ ঘণ্টা সওয়াল জবাবের পর ইডির দফতর ছাড়লেন সোনিয়া

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald) ইডির (Enforcement Directorate) দফতরে প্রশ্নোত্তর পর্ব শেষে নিজের বাসভবনের পথে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সকাল ১১ টা নাগাদ দিল্লিতে ইডির সদর দফতর ‘প্রবর্তন ভবনে’ হাজিরা দিতে যান সোনিয়া। ১১টা ১৫ থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদপর্ব (Interrogation)। সঙ্গে ছিলেন রাহুল (Rahul Gandhi), প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)।

এদিন তৃতীয় পর্বের সওয়াল জবাবের পর দুপুর ২টো নাগাদ ইডির দফতর থেকে বেরোতে দেখা যায় সোনিয়াকে। ২১ জুলাই ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে প্রথম হাজিরা দেন সোনিয়া। তারপর থেকেই দফায় দফার চলছে জেরা। তবে বুধবারের পর আবার কবে জিঞ্জাসাবাদ করা হবে সভানেত্রীকে তা এখনও জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রে খবর, আপাতত এদিনই প্রথম পর্বের সওয়াল জবাব শেষ। পরবর্তীকালে তদন্তের সুবিধার্থে আবারও ডাকা হতে পারে তাঁকে। এর আগে একই মামলায় ইডির জেরার মুখে পড়েছিলেন রাহুল।

এদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এমন ম্যারাথন জিজ্ঞাসাবাদের বিরোধিতায় প্রথম থেকেই সরব কংগ্রেস। মঙ্গলবার ইডির দফতরে সোনিয়ার হাজিরা দেওয়ার আগে থেকেই উত্তাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। বিক্ষোভ, প্রতিবাদের জেরে আটক করা হয় রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা কর্মীকে। কেন্দ্রীয় সরকার নিজেদের ইচ্ছামতো বিরোধীদের কণ্ঠরোধ করতে ইডি, সিবিআইকে ব্যবহার করছে। যখন যেমন পারছে বিনা দোষে সবাইকে ডেকে হেনস্থা করার অভিযোগও উঠে আসছে।


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...