Wednesday, April 8, 2026

প্রকাশ্যে রাম-বামের যোগসূত্র! সোশ্যাল মিডিয়ায় একই সময় একই গ্রাফিক্স ব্যবহার শুভেন্দু-শতরূপের

Date:

Share post:

শত চেষ্টা করেও ঢাকা দেওয়া গেল না রাম-বামের সমঝোতা। সংবাদমাধ্যমের সামনে যতই রাজ্যের দুই বিরোধী দল একে অপরকে নিশানা করুক না কেন, কিন্তু রাজ্যকে আক্রমণ শানাতে গিয়ে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকা,সোনার গয়না। আর তা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদমাধ্যমের গ্রাফিক্স ব্যবহার করে যে পোস্টটি করেন, তার কিছুসময় বাদে ঠিক একই গ্রাফিক্স ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আর এতেই প্রকাশ্যে এসেছে বিজেপি ও সিপিএমের যোগসূত্র।বিজেপি ও সিপিএমের মধ্যে যে আগে থেকেই বোঝাপড়া রয়েছে, তা এই ঘটনা থেকে আরও একবার একবার প্রমাণিত হল বলে মন্তব্য তৃণমূলের। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে ঠিক কী লিখেছেন শুভেন্দু ও শতরূপ?

আরও পড়ুন:বারুইপুরে পার্থর বাগানবাড়িতে মাঝরাতে রহস্যময় “চোরের দল”! তারপর?

শুভেন্দু একটি গ্রাফিক্স ব্যবহার করে তাঁর পোস্ট লেখেন, ‘‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ?’’ শতরূপের পোস্টেও ওই একই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।

এদিন অর্পিতার ফ্ল্যাট থেকে পাহাড় প্রমাণ টাকা সহ সোনা উদ্ধার করে ইডি। বাজেয়াপ্ত করেছে একাধিক দলিল। এর আগেও অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। যদিও এ টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে জানান হয়েছে। এমনকি দলের তরফে সাফ জানান হয়েছে, পার্থ চট্টোপাধ্যয় যদি কোনওভাবে দোষী সাব্যস্ত হন, তবে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...