Saturday, April 4, 2026

দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্পপতিদের ব্যবসার প্রচার-বিনিয়োগের নয়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর, হবে তথ্যচিত্রও

Date:

Share post:

দুর্গাপুজোকে কেন্দ্র করে স্থানীয় শিল্পপতিদের তাঁদের ব্যবসার প্রচার ও বিনিয়োগ আকর্ষণের জন্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। বৃহস্পতিবার, আলিপুরের সৌজন্যে শিল্পমহলের সঙ্গে বৈঠকে দুর্গাপুজোকে নিয়ে রাজ্যে বিনিয়োগ আকর্ষণের নয়া পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। দুর্গাপুজোর ইউনেস্কোর (Unesco) স্বীকৃতি প্রাপ্তিকে সামনে রেখে এবছর একমাস ব্যাপী উৎসব উদযাপনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোয় এবার ২০-২৫ টা দেশের লোক আসবেন। তাঁদের সামনে রাজ্যের সম্ভাবনার দিকগুলি তুলে ধরতে হবে। রাজ্যের শিল্প সম্ভাবনার দিকগুলিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করার ভাবনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে ওই তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি, টেলিভিশনেও রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সমান্তরাল প্রচার চলবে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুজো শুরু হওয়ার ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা হবে। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কো-কে ধন্যবাদ জানিয়ে পথে নামবে শহর কলকাতা। হবে রেড রোড (Red Road) পুজো কার্নিভালও।


Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...