Wednesday, June 24, 2026

Entertainment: আবার বছর চল্লিশ পর ! দাপুটে পুলিশ রঞ্জিত মল্লিক এবার আইনজীবি

Date:

Share post:

পর্দায় ফিরছেন ‘ শত্রু’র (Shatru) দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল (Subhankar Sanyal)। তবে একটু অন্যভাবে। আসলে ‘শুভঙ্কর সান্যাল’ নামটা বাঙালির ভীষণ চেনা কারণ, বাংলা সিনেমার পারিবারিক গল্পে সততার প্রতীক মানেই রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। ডাক্তার হোক বা পুলিশ, আদর্শ চরিত্র রূপায়নে বাঙালি দর্শক এবং পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি। ‘শত্রু’- এর সেই দাপুটে রঞ্জিত মল্লিক প্রায় ৪০ বছর পর ফিরতে চলেছেন বড় পর্দায়। অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এবার ‘ অপরাজেয়'(Aparajeyo)আইনজীবী তিনি।

অঞ্জন চৌধুরীর ছবি মানেই বাঙালি দর্শকের প্রথম পছন্দ রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick)বলিষ্ঠ অভিনয়। আজও টেলিভিশনের ম্যাটিনি শো- তে রঞ্জিত মল্লিক অভিনীত ছবি মানে বেশ একটা পারিবারিক গল্পের আমেজ। ” চাবকে, পিঠের ছাল ছাড়িয়ে” নেওয়ার কথা শোনা যায় না বহুদিন। তবে সেই আক্ষেপ খানিকটা মিটতে চলেছে। কারণ ফের বড় পর্দায় দুঁদে আইনরক্ষক শুভঙ্কর সান্যাল ওরফে রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি আইনজীবি । পরিচালক নেহাল দত্ত (Nehal Dutta)বলছেন, “আমরা তো ‘ শত্রু’র দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল -এর পরবর্তী পদক্ষেপ কী ছিল সেই বিষয়ে জানি না। এমন হতেই পারে যে রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে তিনি অবসরের পর আইনজীবি হিসেবে অন্যায়ের প্রতিবাদ করে চলেছেন।” রঞ্জিত মল্লিক অভিনীত ‘অপরাজেয়’ ছবির কাহিনি ও প্রযোজনায় শ্যাম দাগা। উপস্থাপনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মস। সব ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই মুক্তি পাবে এই ছবি। আগামী ২৯ জুলাই ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কেন আর পুলিশ নয়, অবসর নিলেন কেন আর এই নতুন পেশায় কীভাবেই বা নতুন ‘ শত্রু’ দের মোকাবিলা করবেন তিনি ,তাতেই রয়েছে চমক। একেবারে নিজস্ব ভঙ্গিমায় কোমর থেকে বেল্ট খুলে অপরাধীদের শাস্তি দিতেও দেখা যাবে রঞ্জিত মল্লিককে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চায় বাঙালি দর্শক। এই ছবিতে দেখা যাবে লাবণী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। ফের ফিরছেন পর্দার পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...