Saturday, April 4, 2026

করোনায় দেশে কতজন চিকিৎসকের মৃত্যু? কোনও উত্তর নেই সরকারের কাছে

Date:

Share post:

করোনাকালে(COVID) দেশে মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে। এবার করোনা কালে দেশে দু বছরের কতজন চিকিৎসক(Doctors) মারা গিয়েছেন তার কোন উত্তর দিতে পারল না সরকার।

গত মঙ্গলবার সংসদে প্রশ্ন উঠেছিল দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে থাকা এই যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা নিয়ে। সেখানেই সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানান, এ নিয়ে পৃথক কোন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। আইএমএ-র তরফে দাবি করা হয়েছিল, গত দু’বছরে করোনা মোকাবিলা করতে গিয়ে ১৬০০-রও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে আইএম এর দাবির সঙ্গে একেবারেই সহমত নয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, পেশা বা অন্য কোনওভাবে করোনায় মৃত্যুর পৃথক পৃথক তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি। অবশ্য তিনি জানান, ২৩ জুলাই পর্যন্ত করোনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতেও সংসদে সরকার করোনায় মৃত চিকিৎসকদের সংখ্যা নিয়ে আইএমএ-র তথ্যের সঙ্গে সহমত হয়নি। সেই সময় রাজ্যসভায় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৬২ জন চিকিৎসক করোনায় মারা গিয়েছেন। এছাড়াও ১০৭ জন নার্স, ৪৪ জন আশা কর্মী সংক্রমণে প্রাণ হারিয়েছেন। সরকারের এই তথ্য অস্বীকার করে আইএমএ ৭৩৪ জন চিকিৎসকের মৃত্যুর দাবি করেছিল। এবার অবশ্য সরকার আলাদাভাবে কোনও তথ্য নেই বলে জানিয়েছে। আইএমএ’র প্রেসিডেন্ট ডাঃ শাহজানন্দ প্রসাদ সিং বলেন, করোনার প্রথম ঢেউয়ে ৭৫৭ জন চিকিৎসক প্রাণ হারান। তারমধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গিয়েছেন তামিলনাড়ুতে (৯০)। তারপর রয়েছে, পশ্চিমবঙ্গ (৮০)।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...