Wednesday, March 18, 2026

Pv Sindhu: কমনওয়েলথ গেমসে পতাকাবাহক পিভি সিন্ধু

Date:

Share post:

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের (India) পতাকাবাহক পিভি সিন্ধু (PV Sindhu)। বুধবার এমনটাই জানান হল। চোটের কারণে কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি বাদ যাওয়ার কারণেই এবারের গেমসে পতাকাবাহক সিন্ধু। ২০১৮ সালেও কমনওয়েলথ গেমসে পতাকা ছিল সিন্ধুর হাতে।

এদিকে আজ থেকেই বার্মিংহামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ২৬টি সোনা-সহ মোট ৬৬টি পদক জিতেছিল ভারত। এবার সেই পদকের সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই বার্মিংহামে পা রেখেছেন ভারতীয়রা। তবে এবারের কমনওয়েলথে নেই শুটিং। যা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার শেষ মুহূর্তে ছিটকে যাওয়াও বড় ক্ষতি। তবুও ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তের উপরে ভরসা রাখছে ভারতীয় শিবির। এছাড়া টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু, রুপোজয়ী কুস্তিগীর রবি দাহিয়া, ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বড়গোঁহাইরা পদক জয়ের প্রবল দাবিদার।
এছাড়াও মহিলা ক্রিকেট দল, পুরুষ হকি দলের কাছ থেকেও পদকের আশা করছে ভারত। টেবিল টেনিস দলের সাম্প্রতিক পারফরম্যান্সও পদকের স্বপ্ন উসকে দিচ্ছে।

আরও পড়ুন:Sandesh Jhingan: জল্পনার অবসান, এটিকে মোহনবাগান ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...