Wednesday, June 10, 2026

মন্ত্রিত্বর পরে তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়: ঘোষণা অভিষেকের

Date:

Share post:

মন্ত্রিত্ব থেকে সরানোর পরে তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার, বিকেলে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচার ব্যবস্থার মধ্য দিয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে, তাঁকে সসম্মানে গ্রহণ করা হবে বলে জানান অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, দোষ প্রমাণ হলে যত বড় নেতা হোন, তাঁকে রেয়াত করবে না দল। ভারতের একটি রাজনৈতিক দল দেখান, যারা অভিযোগ পাওয়ার ৬দিনের মধ্যে ব্যবস্থা নিয়েছে চ্যালেঞ্জ ছুড়ে জানান অভিষেক। তিনি জানান, ২২তারিখ থেকেই ঘটনার উপর নজর রাখছে দল। ঘটনাক্রম দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই বলে দাবি করেন অভিষেক। একই সঙ্গে তিনি জানান, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সে তৃণমূলের কেউ নয়।


Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...