Monday, June 8, 2026

পর পর দু’বছর ভারতের সবচেয়ে ধনী মহিলার শিরোপা পেলেন রোশনি নাদর মলহোত্র

Date:

Share post:

এই নিয়ে পর পর দু’বছর ভারতের সবচেয়ে ধনী মহিলার শিরোপা পেলেন এইচসিএল টেকনোলজিস (HCL Technologies)-এর উত্তরাধিকারী রোশনি নাদর মলহোত্র (Roshni Nadar Malhotra)। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৪ হাজার ৩৩০ কোটি টাকা।

ভারতের সবচেয়ে ধনী (India’s wealthiest women) ১০০ মহিলার তালিকা প্রকাশ করেছেন কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং হুরুন। দেখা যাচ্ছে, ২০২১-এর তালিকায় থাকা মহিলাদের সম্পদের গড় প্রায় ৪ হাজার ১৭০ কোটি টাকা। যা আগের বছরে ছিল ২ হাজার ৭২৫ কোটি টাকা।

আরও পড়ুন- পার্থকে সরকার এবং দলীয় পদ থেকে এখনই সরানো উচিত: বিস্ফোরক ট্যুইট কুণালের

ওই তালিকার শীর্ষে রয়েছেন রোশনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নাইকা (Nykaa)-র প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার। তিনি টপকে গিয়েছেন বায়োকন (Biocon)-এর কিরণ মজুমদার শ’-কে।
শীর্ষ ১০০ জন মহিলার সম্পদ জিডিপির ২.৮ শতাংশ। অন্য দিকে, ‘সর্বজনীন ধনী তালিকা’র শীর্ষে থাকা ১০০ জনের সম্পদ জিডিপির প্রায় ৩৯ শতাংশ।
এক নজরে সবচেয়ে ধনী ৫ মহিলা-
রোশনি নাদর মলহোত্র (এইচসিএল টেকনোলজিস): ৮৪ হাজার ৩৩০ কোটি টাকা।
ফাল্গুনী নায়ার (নাইকা): ৫৭ হাজার ২৫০ কোটি টাকা।
কিরণ মজুমদার শ’ (বায়োকন): ২৯ হাজার ৩০ কোটি টাকা।
নীলিমা মোতাপার্তি (ডিভি’স): ২৮ হাজার ১৮০ কোটি টাকা।
রাধা বেম্ভু (জোহো): ২৬ হাজার ২৬০ কোটি টাকা।
তালিকায় পেশাদার ম্যানেজাররাও
হুরুন ইন্ডিয়ার এমডি এবং প্রধান সমীক্ষক আনাস রহমান জুনেইদের মতে, সংস্থা পরিচালনায় নারীর অংশগ্রহণ এবং ধনী তালিকায় থাকার মধ্যে একটি সম্পর্ক রয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে তিনজন পেশাদার ম্যানেজার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন পেপসিকো’স ইন্ডিয়ার ইন্দ্রা নুয়ি, তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৪০ কোটি টাকা। অন্য দু’জন হলেন এইচডিএফসি-র রেণু সুদ করণাদ (৮৭০ কোটি) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শান্তি একম্বরম (৩২০ কোটি)

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...