Tuesday, June 23, 2026

সংসদ চত্বরে টানা ৫০ ঘণ্টার অবস্থান-বিক্ষোভে সাংসদরা

Date:

Share post:

স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকার। মূল্যবৃদ্ধি ও খাদ্যপণ্যের জিএসটির প্রতিবাদে উত্তাল সংসদ ভবন চত্বর। প্রতিবাদ রুখতে ব্যর্থ। ভয়ে আলোচনা পর্যন্ত করতে চায়নি কেন্দ্রীয় সরকার।এমনকি সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে স্বেচ্ছাচারী ভঙ্গিতে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সাংসদরা বিক্ষোভে নেমেছেন। বুধবার গান্ধীমূর্তি নিচে ৫০ ঘণ্টার অবস্থান-বিক্ষোভ শুরু করেন তৃণমূলের ৭ সাংসদ -সহ সাসপেন্ড হওয়া মোট ২০ রাজ্যসভার সাংসদ।  বৃহস্পতিবার সকালেও গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে শামিল হয়েছেন তাঁরা। রয়েছেন লোকসভার চার সাসপেন্ডেড কংগ্রেস সাংসদও । শুক্রবার দুপুর ১টা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:Sonia Gandhi: তৃতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব সোনিয়াকে 

এদিকে বিরোধীদের বিক্ষোভের জেরে বুধবারও দফায় দফায় বাদল অধিবেশন মুলতুবি হয়েছে। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির অভিযোগ, বাদল অধিবেশনের গোড়া থেকে মূল্যবৃদ্ধির বিষোয়ে আলোচনার দাবি জানিয়েছে তারা। গ্যাসের দাম বাড়ানো, খাদ্যপণ্যে জিএসটি বৃদ্ধির বিরুদ্ধে বিতর্ক চেয়ে মুলতুবি প্রস্তাবের নোটিসও দিয়েছে। কিন্তু মোদি সরকার আলোচনায় বসতে রাজি নয়। ওয়েলে নেমে প্রতিবাদ শুরু করেন সাংসদেরা। অগণতান্ত্রিকভাবে আলোচনা করতে না চেয়ে রাজ্যসভা থেকে মঙ্গলবার সাসপেন্ড করা হয় ২০ জন সাংসদকে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নূর, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রিকে। আর অন্য দলের সাসপেন্ড হওয়া সাংসদরা হলেন, কানিমোঝি- সহ  ডিএমকের ৬ জন, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ৩ সাংসদ, সিপিআইয়ের এক এবং আম আদমি পার্টির একজন সাংসদ। আগে সোমবার অধিবেশন চলাকালীন কংগ্রেসের চার সাংসদকে সংসদের অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়।

প্রসঙ্গত, আগামী ১২ অগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলবে। তার আগে কেন্দ্রীয় সরকার বিরোধীদের দাবি মেনে আকচনায় বসতে রাজি হন কিনা সেটাই দেখার।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...