Wednesday, April 1, 2026

বিচারপতিদের আক্রমণ করার একটা সীমা আছে: ফের সংবাদ মাধ্যমকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

Date:

Share post:

ফের সংবাদ মাধ্যমকে ভর্ৎসনা শীর্ষ আদালতের। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও সূর্য কান্তের বেঞ্চ বৃহস্পতিবার বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিদের আক্রমণ করার একটা সীমা আছে। কিন্তু সেকথা ভুলে যাচ্ছে সংবাদমাধ্যম।

খ্রিস্টান সম্প্রদায় ও যাজকদের আক্রমণের বিষয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে বিচারপতিরা বিলম্ব করছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, আমার কোভিড হওয়ার কারণে শেষবার শুনানি হয়নি। অথচ আপনারা সংবাদপত্রে লিখলেন, সুপ্রিম কোর্ট শুনানিতে বিলম্ব করছে। দেখুন, বিচারপতিদের আক্রমণের একটা সীমা আছে।”

উল্লেখ্য, সম্প্রতি সংবাদমাধ্যমকে ভর্ৎসনা করেছিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। তিনি বলেছিলেন, সংবাদমাধ্যম বিচার ব্যবস্থাকে সমস্যায় ফেলছে এবং গণতন্ত্রের ক্ষতি করছে। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে যেভাবে বিচারপতিদের বিরুদ্ধে প্রচার চলছে তার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। বিচারপতি রামনা বলেন, মিডিয়া স্বল্প তথ্য ও এজেন্ডাভিত্তিক প্রচার চালাচ্ছে। এর মধ্যেই এবার ফের সুপ্রিম কোর্টের বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল সংবাদমাধ্যমকে।


Related articles

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...