Saturday, April 4, 2026

নয়ডায় নাবালিকার উপর অত্যাচার, পালানোর চেষ্টায় অভিযুক্তকে গুলি পুলিশের

Date:

Share post:

নয়ডায় (Noida) বছর বারোর নাবালিকার উপর অত্যাচারের (Assault) অভিযোগ। স্কুলে যাওয়ার পথেই নাবালিকার সম্মানহানির ঘটনায় ইতিমধ্যে এক যুবককে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার (Medical Test) জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত (Accused)। পুলিশ ধরতে গেলে ইট, পাথর ছুঁড়তে থাকে যুবক। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি ছুঁড়তে হয়। যুবকের পায়ে গুলি লাগার পর অভিযুক্তকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে আগে থেকেই চিনত ২০ বছর বয়সী অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার নাবালিকা স্কুলে যাওয়ার সময় কথা বলার অছিলায় তাকে নয়ডার সেক্টর ৩২-এর এক নির্জন জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই নাবালিকার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযোগ দায়েরের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো (Pocso) আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) চলছে চলে জানিয়েছে পুলিশ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...