Saturday, April 4, 2026

অভিষেকের বৈঠক নিয়ে আক্রমণের চেষ্টা, বিজেপির মুখের উপর জবাব তৃণমূলের

Date:

Share post:

আন্দোলনরত এসএসসি (SSC) চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বৈঠক অত্যন্ত সদার্থক। জট খোলার চেষ্টা চলছে। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা জানান “স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক।” আর এতেই গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের। একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেওয়া বৈঠককেও বিভিন্ন মহলের মাধ্যমে তারা প্রশ্নের মুখে ফেলতে চাইছে। তাদের মতে, রাজ্য সরকারের কোনও পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তিনি আশ্বাস দেন কীভাবে? তবে এই প্রশ্নের জবাবে পাল্টা আক্রমণ শাণিয়েছেন তৃণমূল নেতৃত্বও।

বিরোধীদের মন্তব্য, চাকরিপ্রার্থীদের আশ্বাস দিতে পারে রাজ্য সরকার বা শিক্ষা দফতর। অভিষেক তো রাজ্য সরকারের কোনও পদে নেই। তিনি কীভাবে সরকারি চাকরির আশ্বাস দিতে পারেন? এই প্রশ্নের সপাটে জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের একটি সূত্র, ছবি প্রকাশ করে দেখিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে পাশে বসিয়ে বৈঠক করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সেখানে বাংলাদেশ, পোল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের শাসকদল প্রশ্ন তুলেছে, এক্ষেত্রে কীভাবে জে পি নাড্ডা এদের সঙ্গে বৈঠক করেন? তিনি তো কেন্দ্রীয় সরকারের কেউ নন। তৃণমূলের মতে, অভিষেকের সদর্থক ভূমিকা চাকরিপ্রার্থীদের মনে ভরসা যুগিয়েছে। এতেই গলা শুকিয়ে গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। কারণ, তাদের উস্কানিমূলক রাজনৈতিক ষড়যন্ত্র এক্ষেত্রে কাজে আসবে না বলেই আশঙ্কিত তারা। এই কারণেই এখন ভিত্তিহীন প্রশ্ন তুলে তুলছে।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...