Monday, April 6, 2026

সিগারেটের প্যাকেটে সতর্কীকরণে বদল আনছে কেন্দ্র, জারি সরকারি নির্দেশিকা

Date:

Share post:

তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে (Tobacco Product Packaging) এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। তামাকজাত দ্রব্যে এবার থেকে ছবির নিচে লেখা থাকবে ‘তামাক সেবন যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ’। উৎপাদনকারী সংস্থাদের এই লাইনটি তামাকজাত দ্রব্যের গায়ে লাগিয়ে বাজারে বিক্রি করতে হবে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই নয়া নির্দেশিকা কার্যকর হবে। অতএব ‘তামাক মৃত্যুর কারণ’ বা ‘ধূমপান প্রাণঘাতী এইসব আর লেখা যাবে না। আর এই নিয়ম লাগু হওয়ার পর সিগারেট বা অন্য তামাকজাত দ্রব্যের প্যাকেটে ব্যবহার হওয়া ছবি আগামী এক বছরের জন্যই বৈধ থাকবে বলে নির্দেশিকা (Guidelines) জারি করেছে কেন্দ্র।

আবার পরের বছর অর্থাৎ ২০২৩ সালে নতুন ছবি ব্যবহার করতে হবে। আর সেই ছবি কেমন হবে, তাও নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। যে কোনও তামাকজাত দ্রব্যের প্যাকেটে ২০২৩ সাল থেকে মৃত যুবকের ছবি থাকবে। উৎপাদক সংস্থাকে তাঁদের গ্রাহককে বোঝাতে হবে, কম বয়সে মৃত্যুর কারণ তামাক সেবন। ২০০৮ সালের তামাক আইন সংশোধনের পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health ministry) তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

গত ২১ জুলাই এই আইন সংশোধন করা হয়। শুক্রবার সরকারি নির্দেশিকায় তামাক উৎপাদনকারী সংস্থাগুলির প্যাকেজিংয়ের দায়িত্বে থাকা ডিস্ট্রিবিউটর, ক্রেতা ও বিক্রেতা সকলকেই তামাকজাত দ্রব্যের উপর কেন্দ্রের নয়া নির্দেশিকার ঠিকমতো উল্লেখ রয়েছে কি না তা নজরে রাখতে হবে। পাশাপাশি সচেতনতামূলক বার্তার বিষয়টিও সমানভাবে নজরে রাখতে হবে।

আরও পড়ুন- ‘‘স্যর অত্যন্ত মানবিক”, অভিষেকের সঙ্গে বৈঠকের পর হাসিমুখে জানালেন SSC চাকরিপ্রার্থীরা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...