Wednesday, June 24, 2026

অর্পিতার ফ্ল্যাটের গ্যারাজে থাকা বিলাসবহুল চারটি গাড়ি উধাও!

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উদ্ধার কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়না৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্যারেজেও রয়েছে বিলাসবহুল গাড়ি! কিন্তু, অদ্ভূতভাবে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের গ্যারাজে থাকা পাঁচটি বিলাসবহুল গাড়ির মধ্যে চারটি গাড়ি উধাও।
ইডি সূত্রে খবর, আচমকা নিখোঁজ হয়ে যাওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ, অডি, একটি হন্ডা সিটি এবং একটি হন্ডা সিআরভিও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই গাড়িগুলির খোঁজ শুরু করেছেন ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত, ২২ জুলাই অর্পিতার ফ্ল্যাটে যখন তল্লাশি চলছিল, তখন ডায়মন্ড সিটি সাউথ কমপ্লেক্সের বেসমেন্ট থেকে শুধুমাত্র একটি সাদা রঙের মার্সিডিজ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। পরবর্তীতে অর্পিতাকে জেরা করেই সামনে আসে তাঁর আরও গাড়ি থাকার বিষয়টি। মেলে গাড়িতে টাকা রাখার সূত্রও। ইডি সূত্রে খবর, জেরার সময় অর্পিতা তদন্তকারীদের জানান যে, শুধমাত্র ফ্ল্যাটেই যে টাকা গচ্ছিত রাখা হত, এমনটা নয়। বিভিন্ন গাড়িতেও টাকা রাখা হত। যার পরিপ্রেক্ষিতেই তদন্তকারীরা তাঁর কাছে জানতে চান যে, সেই গাড়িগুলি কোথায়? জবাবে অর্পিতা জানান যে, সেই গাড়িগুলি ডায়মন্ড সিটি সাউথের আবাসনেই আছে। এমনইটাই খবর ইডি সূত্রে।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...