Monday, June 15, 2026

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Date:

Share post:

আজ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন। তাঁর মৃত্যুবার্ষিকীতে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:গীতাঞ্জলি ইন্ডিয়ান: নানা ভাষায় গীতাঞ্জলির অনুবাদ নিয়ে জমজমাট অনুষ্ঠান

এদিন ট্যুইটে মমতা লেখেন, “শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীতে জানাই প্রণাম।এই মহান পণ্ডিত- সমাজ সংস্কারক আজও  আমাদের জন্য জীবনে তারকা হয়ে আছেন”।

প্রসঙ্গত,পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। ২৬ সেপ্টেম্বর ১৮২০ সালে বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতামহ বংশানু্যায়ী তাঁর নাম রেখেছিলেন ‘ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়’। সংস্কৃত কলেজে বারো বছর পাঁচ মাস অধ্যয়নের পর তিনি এই কলেজ থেকে অপর একটি প্রশংসাপত্র লাভ করেন। ১৮৪১ সালের ডিসেম্বর মাসে প্রাপ্ত দেবনাগরী হরফে লিখিত এই সংস্কৃত প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকগণ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ নামে অভিহিত করেন। ‘বিদ্যাসাগর’ অর্থাৎ বিদ্যার সাগর। পরে বিধবা বিবাহ আইন, স্ত্রী শিক্ষার প্রচলন প্রবর্তন করেন তিনি।

বিদ্যাসাগরের মৃত্যু হয় ১৮৯১ সালের ২৯ জুলাই, রাত ২টো ১৮ মিনিটে। রাত ১২টা পেরিয়ে যাওয়ায় তারিখটা ৩০ জুলাই হওয়া উচিত ছিল। কিন্তু বাঙালি মতে তাঁর মৃত্যুদিন ২৯ জুলাই হিসেবেই ধরা হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...