Monday, June 15, 2026

Weather update: দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির কথা জানাল হাওয়া অফিস

Date:

Share post:

শুক্রবার সকাল (Friday morning)থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে মহানগরীর আকাশ। কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও একই ছবি। সকালে কয়েক পশলা বৃষ্টি (Rain) হলেও বেলা বাড়তে বেড়েছে বৃষ্টির বেগ। মিনিট ২৫ বৃষ্টির জেরে বেশ কিছু রাস্তা জলমগ্ন। বড় বাজার, ব্রেবর্ন রোড (Brabourn Road), ওয়াটারলু স্ট্রিট, ধর্মতলা, মৌলালির বেশ কিছু রাস্তা জলমগ্ন। কেএমসি (KMC)এর তরফ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রায় আধ ঘণ্টার বৃষ্টিতে তীব্র যানজট (heavy traffic) শহরের বিভিন্ন প্রান্তে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ দুপুরের পর থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ জুলাই শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ আরও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় কিছুটা বৃষ্টি হলেও তা বর্ষার ঘাটতি কমাতে যথেষ্ট নয়।


Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...