Saturday, April 4, 2026

কাঁথি পুরসভা: সারদা-বহুতলের ফাইল উধাও মামলায় সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল পুলিশ

Date:

Share post:

কাঁথি পুরসভা থেকে সারদা বহুতলের ফাইল লোপাট মামলায় আরও চাপে অধিকারী ভাইরা! কারণ সেই মামলায় এবার সুদীপ্ত সেনকে (Sudipto Sen) জিজ্ঞাসাবাদ করার অনুমতি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাকে দিল আদালত। রবিবার, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ (Police)। শুক্রবার, সেই অনুমতি দিয়েছে আদালত।

সুদীপ্ত সেনের অভিযোগ, শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কথায় রাখাল বেরা তাঁকে নিয়ে যান। সেখানে শুভেন্দু এবং সৌমেন্দু অধিকারীর কথায় বহুতলের নাম করে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে। প্রথমে ড্রাফটে এবং পরে ব্ল্যাকমেইল করে নগদে কোটি কোটি টাকা নেওয়া হয় বলে অভিযোগ সারদা কর্তার। এমনকী, আদালতে চিঠি লিখেও এই কথা স্পষ্ট জানিয়েছেন সুদীপ্ত সেন। এখন সারদার সেই বহুতল সংক্রান্ত ফাইল কাঁথি পুরসভা থেকে উধাও হয়ে গিয়েছে। এই বিষয়ে তদন্তে নেমে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছিল কাঁথি থানার পুলিশ। সেই অনুমতি তাদের দিয়েছে আদালত। রবিবার সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে যাবে পুলিশ।

হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে সারদা (Sarada) কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, সারদার টাকা নিতেন শুভেন্দু অধিকারী। কত টাকা, কী ভাবে নিতেন তাও চিঠিতে বিস্তারিত ভাবে উল্লেখ করেন সুদীপ্ত সেন। সল্টলেকের সাংসদ-বিধায়কদের আদালতে হাজিরা দিতে গিয়েও শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিরুদ্ধে সারদার টাকা নেওয়ার অভিযোগ করেন তিনি। কোটি টাকার ওপর হাতিয়েছে কাঁথির অধিকারী পরিবার- ৩০ জুন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেওয়ার আগে অভিযোগ করেন সারদাকর্তা। তাঁর অভিযোগ, প্ল্যান পাশ করানোর জন্য টাকা নিয়েও শুভেন্দু অধিকারী তা করেননি। শুভেন্দু ভাই সৌমেন্দু অধিকারী ও টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন সুদীপ্ত সেন। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে।

আরও পড়ুন- মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকে শিক্ষক নিয়োগে বাধা নেই, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...