Sunday, June 28, 2026

Adhir Ranjan Chowdhury: রাষ্ট্রপত্নী বিতর্কে ইতি টানতে ক্ষমা চাইলেন অধীর

Date:

Share post:

রাষ্ট্রপত্নী মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপর থেকে চরম বিতর্ক দানা বাঁধে। এবার চিঠি লিখে ক্ষমা চাইলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি।

তিনি জানিয়েছেন ভুল করে মুখ ফসকে নাকি এই মন্তব্য করে ফেলেছিলেন। নিশ্চিতভাবে এটা ‘স্লিপ অফ দ্য টাং ‘ছিল। তাঁর মন্তব্যের পরে সংসদে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকেরা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছিলেন। সেই বিতর্ক শেষ করতেই সংসদের এমন পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ক্ষমা চেয়ে অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া চিঠিতে লিখেছেন, “আপনার অবস্থান বর্ণনা করার জন্য একটি ভুল শব্দ ব্যবহার করার জন্য আমি দুঃখ প্রকাশ করতেই এই চিঠি লিখছি। আমি আপনাকে আশ্বস্ত করছি যে, শব্দটি ভুল করেই বেরিয়েছে। আমি ক্ষমাপ্রার্থী এবং আপনাকে আমার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।” প্রসঙ্গত চলতি সপ্তাহের শুরুতেই দিল্লির রাজীব চকে বিক্ষোভ দেখানোর সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার দাবি জানিয়েছিলেন কংগ্রেসের লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই তিনি একবার মুখ ফসকে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী বলে উল্লেখ করেন। ব্যাস, এরপরই বিতর্কের সূত্রপাত।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...