Saturday, June 20, 2026

কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনার পদক জয় চানুর

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) এল সোনার পদক। ভারোত্তোলনে সোনার পদক জয় মীরাবাঈ চানুর (Mirabai Chanu)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) রুপো জয়ের পর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন চানু। স্ন্যাচিং ও ক্লিন এবং জার্ক বিভাগে তুললেন ২০১ কিলো। চানুর এই পদক জয়ের ফলে ভারতে এল একটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক।

ভারতবাসীর প্রত্যাশা পূরণ করলেন মীরাবাই চানু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে দেশকে প্রথম সোনার পদক এনে দেন তিনি। চানু স্ন্যাচে সব থেকে বেশি ৮৮ কেজি ভার তোলেন, যা নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড এবং তাঁর ব্যক্তিগত সেরা। ক্লিন অ্যান্ড জার্কে তিনি প্রথম প্রচেষ্টাতেই ১০৯ কেজি ভার তুলে সোনার পদক নিশ্চিত করেন। শেষমেশ ক্লিন অ্যান্ড জার্কে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন চানু। সব মিলিয়ে ২০১ কেজি ভার তুলে চ্যাম্পিয়ন হন মীরাবাই। স্ন্যাচের মতোই ক্লিন অ্যান্ড জার্কেও ১১৩ কেজি তুলে কমনওয়েলথে রেকর্ড গড়েন তিনি। মোট ২০১ কিলো তুললেন চানু। গেমসের ইতিহাসে যা সর্বোচ্চ। যার ফলে বাকি প্রতিযোগীদের অনেকটা পিছনে ফেলে দেন তিনি।

এই পদক জয়ের ফলে এই নিয়ে চানুর এটি তৃতীয় কমনওয়েলথ গেমসে পদক জয়। ২০১৪ সালে গ্লাসগোতে ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। ২০১৮ সালে গোল্ড কোস্টের ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাই।

আরও পড়ুন:EastBengal: ইস্টবেঙ্গলে বিনো জর্জ, ঘুরে দেখলেন মাঠ-পরিকাঠামো

 

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...