Wednesday, April 8, 2026

শান্তিনিকেতনের “অপা” বাগানবাড়ি পার্থ-অর্পিতার, দলিলে জ্বলজ্বল করেছে সই-ছবি

Date:

Share post:

আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দুনীতি মামলায় দু’জনেই এখন ইডি হেফাজতে। তদন্ত যত এগিয়ে চলেছে, ততই পার্থ-অর্পিতা সম্পর্কে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি নিয়েও শুরু হয়েছে জোরচর্চা।

এরই মাঝে বহুচর্চিত শান্তিনিকেতনের “অপা” নামের বাগানবাড়িটি উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, ওই বাগানবাড়িটি পার্থ ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার
যৌথ সম্পত্তি। প্রকাশ্যে এসেছে বাগানবাড়িটির দলিলও। যেখানে অংশীদার হিসেবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম।

দলিলে পাওয়া তথ্য অনুযায়ী, ১০ কাটারও বেশি জমির উপরে তৈরি এই বিলাসবহুল ঝাঁ চকচকে বাগানবাড়িটি। শ্যামলী বন্দ্যোপাধ্যায়, তাঁর ছেলে সুসিম বন্দ্যোপাধ্যায় ও মেয়ে লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটির মালিকানা হস্তান্তর হয় ২০১২ সালের জানুয়ারিতে। ২০ লক্ষ টাকার বিনিময়ে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় বাগানবাড়িটি কিনে নেন। জমির দলিলে পার্থ ও অর্পিতার স্বাক্ষর ও ছবি জ্বলজ্বল করছে।

এলাকাবাসীরা আগেই জানিয়েছেন, এই বাগানবাড়িতে অনেকবার পার্থ ও অর্পিতাকে আসতে দেখেছেন তাঁরা। শান্তিনিকেতনে তাঁদের আরও সম্পত্তি আছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:বিচারাধীন বন্দীদের মামলার দ্রুত নিষ্পত্তি হোক: দেশের বিচারবিভাগকে আবেদন মোদির

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...