Saturday, April 4, 2026

Atk Mohunbagan: ডার্বি পিছিয়ে যাওয়ায় বিরক্ত বাগান কোচ

Date:

Share post:

ডার্বি পিছিয়ে যাওয়ায় বিরক্ত এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ১৬ আগস্ট ডুরন্ড কাপের (Durand Cup) হাত ধরে মরশুমের প্রথম ডার্বিতে নামতে চলেছিল এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, দলগঠন না হওয়ায় ডার্বি পিছিয়ে যাওয়ার আর্জি জানান হয় লাল-হলুদের পক্ষ থেকে। জানা যাচ্ছে, ১৬ আগস্টের বদলে ২৮ আগস্ট হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি। আর ডার্বি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বাগান কোচ।

ডুরান্ড পিছিয়ে যাওয়া নিয়ে বাগান কোচ বলেন,” প্রথম ম্যাচ ডার্বি খেলতে হবে জানার পরেই আমরা প্রস্তুতির বিশেষ পরিকল্পনা করেছিলাম। এখন তা বদলাতে হবে। এটা খুবই সমস্যার। যে ভাবে ক্রীড়সূচি পরিবর্তন করা হচ্ছে তাতে আমি অত্যন্ত হতাশ। এর ফলে এই প্রতিযোগিতার গুরুত্বই নষ্ট হয়ে যাচ্ছে। যে ভাবে ক্রীড়াসূচি পরিবর্তন করা হল তা একেবারেই কাম্য নয়।”

এরপাশাপাশি ফেরান্দো আরও বলেন,” এইরকম এখানেই সম্ভব । আপনি একটা পরিকল্পনা নিয়ে সবকিছু ঠিক করলেন তারপর সবকিছু বদলে গেল। চিন্তা করুন আপনি চ্যাম্পিয়ন্স লিগের জন্য তৈরি হলেন তারপর উয়েফা বলল হবে না। তাহলে কেমন হয়! আমি ডুরাণ্ড কাপের প্রতিযোগিতাকে সম্মান করি। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছিলাম। এখন তা হবে না। এটা খুব খারাপ।”

আরও পড়ুন:Atk Mohunbagan: রবিবার সকালে শহর কলকাতায় পা রাখলেন ফ্লোরেন্তিন পোগবা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...