Tuesday, June 23, 2026

খোদ শুভেন্দুর গড়েই  সমবায় সমিতির নির্বাচনে গোহারা বিজেপি

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে ফের ধাক্কা খেল বিজেপি। কাঁথিতে পুরসভার পর এবার সমবায় সমিতির নির্বাচনেও ভরাডুবি হল বিজেপির।এই ফলে রীতিমতো হতাশ হতে হল গেরুয়া শিবিরকে।শুধুমাতের তাই নয়, কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পদ্মপুখুরিয়া পদ্মশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে খাতাই খুলতে পারল না বিজেপি।

আরও পড়ুন- অর্পিতার সঙ্গে যৌথ অ্যাকাউন্টে আরও ৮কোটির হদিশ! পার্থ বললেন, “আমার কোনও টাকা নেই”

শনিবার সমিতির ৯টি ডিরেক্টর পদের জন্যে ভোট হয়।এই ভোট ঘিরে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল চরমে। মোট ভোটারের সংখ্যা ছিল ৬৮১। ভোট পড়েছে ৬৩৪টি। তৃণমূল সমর্থিত অফিসিয়াল প্যানেলের সঙ্গে বিজেপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানেই মুখ থুবড়ে পড়ে বিজেপি। যদিও এই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।শাসকদলের বক্তব্য, আসলে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।এটাই ওদের আসল চেহারা।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...