Tuesday, June 23, 2026

Atk Mohunbagan: রবিবার সকালে শহর কলকাতায় পা রাখলেন ফ্লোরেন্তিন পোগবা

Date:

Share post:

রবিবার সকালে শহর কলকাতায় পা রাখলেন পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba)। ২০২২-২৩ মরশুমের জন‍্য এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan) সই করেছেন তিনি। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি সোশো থেকে ট্রান্সফার ফি দিয়ে পোগবাকে সই করিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রাক মরশুমের ট্রেনিংয়ে যোগ দিতেই শহরে পোগবা। শহরে পৌঁছে ইতিমধ্যেই বাগান মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন জুয়ান ফেরান্দো।

২৯ জুলাই অর্থাৎ মোহনবাগান দিবস থেকে সাত সকালে দলবল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। কলকাতায় উপস্থিত ফুটবলারদের নিয়ে মরশুমের প্রথম প্র্যাকটিসে নেমে পড়ছিলেন বাগান কোচ ফেরান্দো। বিদেশি ফুটবলারদের মধ্যে একমাত্র হুগো বৌমোসই অনুশীলনে যোগ দিয়েছেন। এ বার কলকাতায় এসে পড়লেন ফ্লোরেন্তিনও।

এর আগে ফ্লোরন্তিন খেলেছেন ফরাসি লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের হয়ে। খেলেছেন ইউরোপা লিগেও। আর এ বার সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...