Tuesday, June 23, 2026

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, এ বার আট বছরের বালকের শরীরেও উপসর্গ

Date:

Share post:

করোনার মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। এ বার ভারতে আট বছরের শিশুর শরীরেও মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়ল। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলেয় এক বালকের শরীরের এই ভাইরাসের উপসর্গ মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই বালককে সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন  রাজ্যের স্বাস্থ্য দফতরও। তাদের তরফে জানান হয়েছে,”ওই বালকের বাড়ি ওড়িশায়। ১৫ দিন আগে সে অন্ধ্রপ্রদেশে আসে। এক সপ্তাহ পর তার জ্বর হয়। সেই সঙ্গে দেহে র‌্যাশও দেখা যায়।” চিকিৎসকেরা জানান, ওই বালকের শরীরের মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যাওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরের নমুনা সংগ্রহ করে তা পুণের গবেষণাগারে পাঠানো হয়েছে।”

প্রসঙ্গত, এর আগে তেলেঙ্গানা ও কেরলে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে।দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত কেরলের ব্যক্তি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান হয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...