Monday, April 6, 2026

একই দেহে এইচআইভি- ক্যানসার! মারণ রোগ থেকে বেঁচে উঠলেন ৬৬ বছরের প্রৌঢ়

Date:

Share post:

দুটো আলাদা রোগ, কিন্তু সেরে উঠল এক চিকিৎসায়। ১৯৮৮ সালে এইডস (AIDS) আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি, শুরু হয়েছিল চিকিৎসা। তার প্রায় ৩১ বছর পরে ২০১৯ সালে ক্যানসারে (Cancer)আক্রান্ত হন তিনি। এবার এক চিকিৎসায় সেরে উঠলেন দুই মারণ রোগ থেকে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ৬৬ বছরের এক প্রৌঢ়, বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে এইচআইভি ভাইরাস থেকে মুক্তি পেলেন তিনি। আপাতত তাঁর দেহে ক্যানসারেরও কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। গতকাল অর্থাৎ শুক্রবার কানাডার মন্ট্রিয়লে আন্তর্জাতিক এডস সম্মেলনে (International AIDS Conference in Montreal, Canada) এই খবর জানান হয়েছে।

কিন্তু কীভাবে হল অসাধ্য সাধন?

আমেরিকার অন্যতম ক্যানসার গবেষণা এবং চিকিৎসা সংস্থা সিটি অফ হোপ-এ (City of Hope)৬৬ বছরের এক প্রৌঢ় চিকিৎসা করাচ্ছিলেন। বিরল জেনেটিক মিউটেশন (genetic mutation) সম্পন্ন এক ডোনারের কাছ থেকে স্টেম সেল (Stem Cell) পাওয়া যায়। এরপর প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART)এইচআইভি থেকে সেরে ওঠেন ঐ প্রৌঢ় । ডাক্তার বলছেন তাঁরা বোন ম্যারো প্রতিস্থাপন (Bone marrow transplant)করার সিদ্ধান্ত নেন। সিটি অফ হোপ জানিয়েছে, রোগী তাঁর স্টেম সেল প্রতিস্থাপনের আগে কেমোথেরাপি-ভিত্তিক, কম-তীব্রতার ট্রান্সপ্লান্ট চিকিৎসা (Transplant Treatment)পেয়েছিলেন। এর ফলে বয়স্ক রোগীদের প্রতিস্থাপন সম্পর্কিত জটিলতার সম্ভাবনা কমে। চিকিৎসকদের এই সাফল্য লক্ষ লক্ষ ক্যানসার ও এইচআইভি রোগী ও তাঁদের পরিবারের মনে আশার সঞ্চার করেছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...